মানব কল্যাণে বিজ্ঞান রচনা ২০ পয়েন্ট লিখুন

বর্তমানে আমাদের দেশ ধীরে ধীরে উন্নত হচ্ছে আর এই উন্নত হওয়ার পিছনে রয়েছে বিজ্ঞান। আর এ বিজ্ঞান কে নিয়ে আলোচনা হতে পারে এটা স্বাভাবিক। আপনি কি মানব কল্যাণে বিজ্ঞান রচনা 20 পয়েন্ট খুজছেন? আপনি যদি মানব কল্যাণে বিজ্ঞান রচনা 20 পয়েন্ট খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আপনি এই নিবন্ধনটি পড়ার মাধ্যমে মানব কল্যাণে বিজ্ঞান রচনা ২০ পয়েন্ট সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবেন।
মানব-কল্যাণে-বিজ্ঞান-রচনা ২০-পয়েন্ট
আপনি নিম্নলিখিত এই রচনাটি সকল ক্লাসের জন্য এবং চাকরির জন্য দেখে নিতে পারেন। আপনি নিচের নিবন্ধনটি বা মানব কল্যাণে বিজ্ঞান রচনা ২০ পয়েন্ট পড়ে খুব সহজে সর্বোচ্চ নাম্বার পেতে পারেন।
সূচিপত্র

দৈনন্দিন জীবনে বিজ্ঞান

দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা মানব কল্যাণে বিজ্ঞান রচনা দুইটি একই বিষয় এ কারণে নিচে আমরা মানব কল্যাণে বিজ্ঞান এবং দৈনন্দিন জীবন বিজ্ঞান তুলে ধরা হলো। এই রচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে আপনার পরিক্ষার জন্য।

ভূমিকা

বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানীদের নানা আবিষ্কারের সূত্র ধরে জন্ম নিয়েছে আধুনিক যুগ। মানুষ তার যুগযুগান্তরের স্বপ্ন ও সাধনার অনবদ্য ফসল দিয়ে সভ্যতার এ বিশাল ইমারত গড়ে তুলেছে। তিল তিল প্রাণশক্তি এবং বিন্দু বিন্দু রক্ত দিয়ে মানুষ রচনা করেছে সভ্যতার এ তিলোত্তমা-মূর্তি।

যে সভ্যতার বেদীমূলে রয়েছে বাহুর শক্তি, মস্তিষ্কের বুদ্ধি, ইন্দ্রিয়ের অনুভূতি এবং হৃদয়ের ভালোবাসা। বিজ্ঞান মানুষের অতন্দ্র সাধনার ফসল। বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, সভ্যতার পদক্ষেপকে করেছে দ্রুততর। পৃথিবীকে করেছে ছোট। মানুষকে দিয়েছে অনিঃশেষ শক্তির অপরিমেয় অহমিকা।

বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার

প্রাচীন যুগের সেই অসহায় মানুষ আজ অসীম শক্তিধর। হিংস্র পশুর হাত থেকে আত্মরক্ষার জন্যে পাথর আর গাছের ডাল ব্যবহার করতে করতে একসময় বল্লম, তীর, ধনুক, ঢাল, তলোয়ারের ব্যবহার করতে শিখেছে তারা। আধুনিক বিজ্ঞান সময় ও দূরত্বকে জয় করেছে।

জেম্স ওয়াট স্টিম ইঞ্জিন ও জর্জ স্টিভেনস্স্ট রেলগাড়ি আবিষ্কার করেছেন। বিজ্ঞানের বলে মানুষ জল, স্থল ও অন্তরীক্ষ জয় করেছে। বিজ্ঞান মানুষের সংকট নিবারণের ও সুখ-স্বাচ্ছন্দ্য বিধানের বহু অভাবনীয় কৌশল আবিষ্কার করেছে। চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতিতে আজ অধিকাংশ দুরারোগ্য ব্যাধি হয়েছে চিকিৎসাযোগ্য।

বিজ্ঞানের জয়যাত্রা

বিজ্ঞানের ঐন্দ্রজালিক শক্তিবলে মানুষ উদ্দাম, উচ্ছৃঙ্খল নদীর স্রোতকে বশীভূত করে ঊষর মরু-প্রান্তরকে করেছে জলসিক্ত, ভূগর্ভের সঞ্চিত শস্য সম্ভাবনাকে করে তুলেছে উজ্জ্বল। পাষাণী ধরিত্রীর সর্বদেহে সঞ্চারিত করে দিয়েছে অপূর্ব প্রাণ-স্পন্দন। বিজ্ঞান আজ উর্বরতা দিয়ে ক্ষয়িষ্ণু বসুধাকে শস্যবতী করে তুলেছে, শিল্পশৈলীর নব নব প্রবর্তনে উৎপাদন-জগতে এনেছে বৈপ্লবিক পরিবর্তন।

প্রাগৈতিহাসিক মানবের অগ্নি-প্রজ্বলন কৌশল আয়ত্ত করার দিন থেকে আধুনিক পাথফাইন্ডার মহাকাশযানের যুগ পর্যন্ত মানুষের অতন্দ্র সাধনা বিজ্ঞানকে করেছে সমৃদ্ধ, সভ্যতাকে করেছে জঙ্গম। বাষ্পীয় শক্তিকে করেছে বিজ্ঞান আজ বশীভূত, আকাশের বিদ্যুৎকে করেছে করায়ত্ত; মুঠিতে পুরে নিয়েছে আণবিক, পারমাণবিক শক্তিকে।

দৈনন্দিন জীবনে বিজ্ঞান

বিজ্ঞান আমাদের জীবনকে বিস্তৃতি দিয়েছে সুদূরকে করেছে নিকট। ঘুচিয়ে দিয়েছে স্থানিক এবং মানসিক সংকীর্ণতা। প্রতিদিন প্রভাত কলরবের সঙ্গে সঙ্গে সংবাদপত্র আমাদের ঘরে পৌঁছে দেয় বিশ্বের অসংখ্য সংবাদ সংবাদ, কণিকা।

বেতারে ধ্বনিত হয় বিশ্ববার্তা। দূরদর্শনের পর্দায় ভেসে ওঠে পৃথিবীর দূরদূরান্তের ছবি, নিখিল মানুষের চলমান স্রোত। ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত বিজ্ঞান শক্তির অকৃপণ দাক্ষিণ্য লাভ করতে করতে চলেছি আমরা।

আমাদের দিনযাপনের প্রতিটি মুহূর্তকে সমৃদ্ধ করে তুলেছে বিজ্ঞান। অভ্যস্ত জীবনধারায় কোনো ছন্দপতন ঘটলেই আমরা উপলব্ধি করি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের ভূমিকা কতখানি ব্যাপক ও গভীর। হঠাৎ যখন বিদ্যুতের অভাবে আলোকোজ্জ্বল রাত্রি গভীর অন্ধকারে ডুবে যায়, তখনই বুঝতে পারি বিজ্ঞান আমাদের কতটা দিয়েছে।

পরিধেয় বস্ত্র থেকে ঘরবাড়ি, পথঘাট, ওষুধপত্র, কৃষিজ, খনিজ, ভোগ্যপণ্য সবই তো বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ফসল। বস্তুত আমাদের বর্তমান জীবনটাই বিজ্ঞান-নিয়ন্ত্রিত।

চিকিৎসা জগতে বিজ্ঞান

চিকিৎসা জগতে বিজ্ঞান আজ যুগান্তর এনেছে। চিকিৎসা বিজ্ঞানের ফলে দূরারোগ্য ব্যাধিতে মৃত্যুর সংখ্যা অনেকাংশে হ্রাস পেয়েছে। স্ট্রেপটোমাইসিন, পেনিসিলিন, এক্সরে প্রভৃতি মৃত্যুপথযাত্রীকে দান করেছে নিশ্চিত বিশ্বাস ও আশা।

চিকিৎসাবিজ্ঞানের ফলে মানবদেহের অভ্যন্তরস্থ ফুসফুস, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক, ধমনী, শিরা ইত্যাদির নির্ভুলভাবে রোগ নির্ণয় করা যায়। অতিকম্পনশীল প্রযুক্তি চিকিৎসাবিজ্ঞানকে নিয়ে এসেছে সর্বাধুনিক পর্যায়ে।

শিল্পক্ষেত্রে বিজ্ঞান: শিল্পকারখানায় মানুষের হাতের কাজকে বিজ্ঞান অনেকাংশে কমিয়ে দিয়েছে। ইতিপূর্বে শিল্পকারখানায় সমস্ত কাজই হাতে করা হতো। বিজ্ঞানের আবিষ্কারের ফলে এখন সময় কম ব্যয় হচ্ছে, খরচ কম পড়ছে এবং উৎপাদন হচ্ছে অধিক।

কৃষিক্ষেত্রে

বিজ্ঞানের ছোঁয়া কৃষিক্ষেত্রেও বিস্ময়কর প্রভাব বিস্তার করেছে। প্রাচীন ভোঁতা লাঙলের পরিবর্তে আজ ব্যবহৃত হচ্ছে উন্নতমানের কুলের লাঙল ও ট্রাক্টর। পচা আবর্জনা ও গোবরের সঙ্গে ব্যবহৃত হচ্ছে আধুনিক রাসায়নিক সার। গবেষণার মাধ্যমে সরবরাহ করা হচ্ছে উন্নতমানের বীজ। সুতরাং বলা যায়, কৃষিক্ষেত্রেও বিজ্ঞান মহাবিপ্লব এনেছে।

জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি

মুদ্রণযন্ত্র ও কম্পিউটারের আবিষ্কার মানুষের জ্ঞানচর্চাকে করেছে সহজতর। মানুষের চিন্তাচেতনা খুব সহজে মুদ্রণযন্ত্রের সাহায্যে সংরক্ষণ করা হচ্ছে, ফটোস্ট্যাস্ট মেশিনের সাহায্যে অতি অল্প সময়ে শত শত পাতার ফটোকপি করা সম্ভব হচ্ছে। চলচ্চিত্রের মাধ্যমে আনন্দদানের পাশাপাশি শিক্ষাদানও চলছে। উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা ও জাতীয় চেতনাকে উজ্জীবিত করার জন্যে চলচ্চিত্র, সংবাদপত্র, রেডিও, টেলিভিশন আজ বিশেষ ভূমিকা পালন করছে। শিক্ষাব্যবস্থাসহ সকল ক্ষেত্রে যুগান্তরকারী পরিবর্তন এনেছে কম্পিউটার।

বিজ্ঞানের সর্বধ্বংসী অকল্যাণমূর্তি

যে বিজ্ঞান সভ্যতার শরীরে জীবন প্রতিষ্ঠা করেছে, আজ তার বিনাশেও সে মেতে উঠেছে। বিংশ শতাব্দীতে সংঘটিত দুটি মহাযুদ্ধের ভায়াবহ ধ্বংসলীলা বিজ্ঞানের দানবীয় শক্তি সম্বন্ধে মানুষের মনে এনেছে এক ঘোরতর আতঙ্ক। পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা, ডিনামাইট, বোমারু বিমান, ট্যাঙ্ক, সাবমেরিন ইত্যাদি আবিষ্কারের ফলে মানবজীবনে বিজ্ঞান অভিশাপে পরিণত হয়েছে।

বর্তমানকালে বিজ্ঞান কী চায়? জীবন না মৃত্যু? আজ পৃথিবীর মানুষের মনে জেগেছে এ অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু বিজ্ঞানের এ বিধ্বংসীরূপের জন্যে বিজ্ঞান দায়ী নয়। বরং যারা একে নিজেদের সার্থে ব্যবহার করছে তারাই দায়ী।

উপসংহার

অসীম সম্ভাবনাময় বিজ্ঞান বিশ্বের মুষ্টিমেয় স্বার্থপর নরঘাতকদের জন্যে আজ সমাজের সার্বিক দুঃখ ও আতঙ্কের কারণ হয়ে উঠেছে। বিজ্ঞান যদি সর্বধ্বংসী মারণাস্ত্র নির্মাণ থেকে বিরত হয়ে কেবল মানবকল্যাণে ব্যবহৃত হয়, তবেই মানুষের দুঃখ রজনীর অবসান হবে। হিংস্রতার রক্ত বিপ্লবের হাত থেকে রক্ষা পাবে ধরিত্রী।

মানবকল্যাণে বিজ্ঞান

অথবা বিজ্ঞান ও আধুনিক জীবন

ভূমিকা

আজকের সভ্যতা বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যার সভ্যতা। বিজ্ঞান মানুষকে করেছে বিপুল শক্তির অধীশ্বর. সভ্য তাকে দিয়েছে নতুন নতুন উপহার। সভ্য সমাজের সর্বত্রই বিজ্ঞানের গৌরবময়ী উপস্থিতি। নাগরিক সভ্যতার সামান্যতম অংশটিও অবৈজ্ঞানিক নয়। এর রাজপথ, যানবাহন, অট্টালিকা, শিল্প কলকারখানা বিজ্ঞানের আশীর্বাদ পুষ্ঠ না হলে কোনদিনও সম্ভব হতো না।

বিজ্ঞান এখন সকল কল্পনার সার্থক ফসল। আমাদের শিল্প সংস্কৃতি সবাই বিজ্ঞানের কল্যাণে উদ্ভাসিত। মানব সভ্যতার মূলে বিজ্ঞানের অবদান যে কত ব্যাপক ও সুদূরপ্রসারী তা প্রতিদিনের বিচিত্র অভিজ্ঞতা থেকে অনুভব করা যায়। মানুষের কৌতুহল প্রিয় দৃষ্টি বিজ্ঞানের বৈচিত্র পথে গমন করে মানব জীবনের জন্য এনেছে পরম কল্যাণ, এনেছে সমৃদ্ধ ও স্বাচ্ছন্দ। বিজ্ঞানের জয়যাত্রার শেষ নেই। দৈনন্দিন জীবনে মানুষ বিজ্ঞানের কল্যাণে উপকৃত ও সমৃদ্ধ হচ্ছে। বিজ্ঞানী আইনস্টাইন বলেন-
  • Science is reality,
  • Science is bonafide.
  • Science is your constant friend,
  • Science is always creative,"

বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার

ঊনবিংশ শতাব্দীতে বাষ্প শক্তি উদ্ভবনের সঙ্গে সঙ্গে বিজ্ঞানের জয়যাত্রা শুরু হয়। ক্রমে মানুষ আবিষ্কার করেছে বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার করুন। জেমস ওয়াট হোয়াট ইঞ্জিন ও জর্জ স্টিফেনসন রেলগাড়ি আবিষ্কার করেন: মাইকেল ফ্যারাডে বিদ্যুৎ আবিষ্কার করেন:টমাস আলভা এডিসন বিদ্যুৎ কি কাজে লাগিয়ে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন:

অধ্যাপক করিও মাদাম কুরি রেডিয়াম আবিষ্কার করেন জগতে যুগান্তর এনেছে। অধ্যাপক রঞ্জন এর রঞ্জনরশ্মি. লুই পাস্তুরের জলাতঙ্ক রোগের প্রতিষেধক ইনফেকশন, জেনর এর বসন্তের জীবাণু নিবারণের ভ্যাকসিন আবিষ্কার চিকিৎসা ক্ষেত্রকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছে।

রাইট ভ্রতৃয়দ্বয় উড়োজাহাজ আবিষ্কার করেন, আলেকজান্ডার টেলিফোন,জন এল.বেয়ার্ডা টেলিভিশন, জগদীশচন্দ্র বসু রেডিও ও আবিষ্কার করে যোগাযোগ ব্যবস্থাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিয়েছেন।

প্রত্যহিক জীবনের বিজ্ঞান

সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত মানুষের প্রত্যেকটি কাজে বিজ্ঞানের অবদান রয়েছে। সকালের এখন ঘুম ভাঙ্গে ঘড়ির এলামে। তারপর দাঁতের ব্যবস্থার জন্য আছে টুথপেস্ট, টুথব্রাশ। বেতার বার্ত, সংবাদপত্র ভোরের ওকে জানিয়ে দেয় সারা বিশ্বের কথা।

জীবনকে নিরাপদ করতে বিজ্ঞান দিয়েছে অপূর্ব সব সৃষ্টি। সুইচ টিপলে আলো জ্বলে, পাখা ঘোরে, পানি পড়ে, গান বাজে, ছবি আসে, নিমিষেই উড়িয়ে যাওয়া যায় আকাশের নীলে। সম্ভবত সে কারণেই মাদাম পিয়ারে কুুরি বলেছেন, “আমার চোখে বিজ্ঞান হলো অনিন্দ্য সুন্দর।”

রানার জন্য মাইক্রোওয়েভ ওভেন। ইলেকট্রিক হিটার, কুকিং রেঞ্জ, স্টেভ, প্রেসার কুকার, ব্যবহার জিনিসপত্র, খাবার সংরক্ষণের জন্য রেফ্রিজারেটর মানুষের অপরিহার্য খাদ্য গ্রহণ প্রক্রিয়াকে সহজসাধ্য ও নিরাপদ করেছে। মুখের সৌন্দর্যের জন্য আছে প্রসাধন সামগ্রী।

চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান

বিজ্ঞান চিকিৎসকের ক্ষেত্রে বৈপ্লবৈক পরিবর্তন সাধন করেছে। এটি শুধু রোগ নিরাময়ের ব্যবস্থাই করছে না, তার প্রতিষেধকও তৈরি করেছে। বিজ্ঞানের সাহায্য মানুষ মৃত্যুর কবল থেকে ফিরে আসতে সমর্থক হচ্ছে। এককালের রাজ রোগ যক্ষা ভয়াল রোগ বসন্ত কলেরা এখন নিরাময় যোগ্য রোগ। রঞ্জনরস্মি ও রেডিয়াম বিজ্ঞান জগতকে যুগান্তর এনেছে।

রঞ্জনরশ্মী ও আল্ট্রাণুপ্রাফি সহায়তার শরীরের অদৃশ্য বস্তু দৃশ্যমান হয়ে উঠেছে। ক্যান্সারের জন্য রেডিয়াম ব্যবহার করা হচ্ছে। রেডিয়াম এই ভয়ঙ্কর ক্যান্সারের ক্ষতের মারাত্মক বিষক্রিয়াকে অনেকটাই প্রতিহত করছে। পেনিসিলিন, ক্লোরামাইসিন, স্টেপটোমাইসিন ইত্যাদি মহৌষধ আবিষ্কারের ফলে কোটি কোটি মানুষ দুরারোগ্য ব্যাধি থেকে রক্ষা পাচ্ছে।

আগে পাগলা কুকুর, শিয়ালের কামড়ে অনেক মানুষ মারা যেত। পক্ষান্তরে, ইনফেকশন আবিষ্কৃত হওয়ার পরে এ থেকে পরিত্রাণ লাভ করার সুযোগ ঘটেছে। বিজ্ঞানের ব্যাপক বিস্তারের কারণে প্লাস্টিক সার্জারি করে মানুষ আজকে ইচ্ছেমতো নিজে সৌন্দর্য বৃদ্ধি করছে।

কৃষিক্ষেত্রে বিজ্ঞান

পূর্বে কৃষিকাজে গৃহপালিত গরু মহিষ ছিল একমাত্র অবলম্বন, কিন্তু বিজ্ঞানের অবদানে বর্তমানে এইসব কাজকর্ম যন্ত্র দ্বারা করা সম্ভব হচ্ছে। বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে দিন দিন খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ প্রচুর হার্ডে বাড়ছে।

এমন একদিন ছিল যখন আমরা চাষাবাদের জন্য পুরোপুরি বৃষ্টির উপর নির্ভর করতাম। আর গভীর ও গভীর কূপের সাহায্য ভোগান্তরের পানি তুলে সেচ দেই। এছাড়া পাওয়ার পাম্পের সাহায্যে নদী ও পানির জমিতে নিয়ে জমি চাষযোগ্য করে ও ফসল খেতে সেচ দেই।

যোগাযোগ ক্ষেত্রে বিজ্ঞান

বিজ্ঞান সময়ে আর দূরত্বকে জয় করেছে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এখন কয়েক ঘন্টার পথ মাত্র। যোগাযোগ ক্ষেত্রে বিজ্ঞান অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। রেডিও টেলিভিশন চালি ফোন মোবাইল ফোন ইন্টারনেটের বহুল ব্যবহার মানুষকে নৈকট লাভ সহায়তা করেছে। বিমান এবং অন্যান্য যানবাহন খুব অল্প সময়ের মত এখন আমাদের দেশ থেকে দেশান্তরে পৌঁছে দিচ্ছে।

বর্তমানে যোগাযোগ ক্ষেত্রে কৃত্রিম উপগ্রহ এক নব অধ্যায়ের সূচনা ঘটিয়েছে। এর ফলে আন্তর্জাতিক যোগাযোগ ক্ষেত্রে সাধিত হয়েছে বিপ্লব। কম্পিউটার যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই ইমেইলের মাধ্যমে সেকেন্ডের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের যোগাযোগ সম্ভব হচ্ছে। ফ্যাক্স মোবাইল ফোনের ব্যাপক ব্যবহার যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছেন। বস্তুত বিজ্ঞানদেরকে নিকট করেছে আর অদৃশ্যকে দৃশ্যমান করে তুলেছে।

বিজ্ঞানের ধ্বংসাত্মাক ক্রিয়া

বর্তমান সাতাপিতে সংঘটিত দুটি মহাযুদ্ধবিজ্ঞানের শক্তির ভয়াবহ ধ্বংস শিলা মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেছে। কামান, বন্দুক, এটম বোমা, হাইড্রোজেন বোমা, পরমাণু বোমা, ডিনামাইট, বোমারু বিমান, ট্যাঙ্ক, সাবমেরিন ইত্যাদি আবিষ্কার ফলে বিজ্ঞান আশীর্বাদ নাতে অভিশাপে পরিণত হয়েছে।

বিজ্ঞানের ধ্বংসাত্মক শক্তির কমবর্ধমান প্রবণতা লক্ষ্য করে আইনস্টাইন আক্ষেপ করে বলেছেন, “পৃথিবী এক অনিবার্য ধ্বংসের মুখে এগিয়ে চলেছে।” বর্তমানে শক্তিধর দেশগুলোর জীবাণু ভিত্তিক আণবিক অস্ত্র তৈরি করেছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করলে এসব অস্ত্র অবশ্যই ব্যবহৃত হবে এবং পৃথিবীর ধ্বংস তখন অনিবার্য।

উপসংহার

সভ্যতার ক্রমোন্নতির ক্ষেত্রে বিজ্ঞানের তুলনা নেই। মানব কল্যাণের বিজ্ঞানের দানোই সর্বশ্রেষ্ঠ। বিজ্ঞানের দানের সভ্যতা মানুষ বিশ্বজয়ী হয়েছে। কিন্তু কতগুলো বৈজ্ঞানিক আবিষ্কার মানুষের চোখ যোগান তোর কীর্তিকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞানের কল্যাণমুখিতা এখোন শেষ হয়নি। বিজ্ঞান কে ধ্বংসের কাজে প্রয়োগ না করে যদি কল্যানের কাজে প্রয়োগ করা যায় তবে মানবসভ্যতার ইতিহাসে অত্যুজ্জ্বল এক অধ্যায় সংযোজিতো হবে, বিজ্ঞানের জয়যাত্রা অব্যাহত থকবে। একজন ইংরেজি মনীষী বলেছেন-
"We need science more than even before."

মানব কল্যাণে বিজ্ঞান রচনা ষষ্ঠ শ্রেণি /সপ্তম শ্রেণি

নিম্নলিখিত মানব কল্যাণে বিজ্ঞান রচনা ষষ্ঠ শ্রেণির /সপ্তম শ্রেণির জন্য খুবই উপযুক্ত। নিম্নলিখিত রচনাটি ষষ্ঠ শ্রেণ সপ্তম শ্রেণীর জন্য উপযুক্ত হওয়ার মূল কারণ হচ্ছে এখানে শব্দ গুলো খুবই সহজ এবং কম সংখ্যার একটি রচনা।
মানব-কল্যাণে-বিজ্ঞান-রচনা ২০-পয়েন্ট
মানব কল্যাণে বিজ্ঞান রচনা

ভূমিকা

বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার মানুষের ঐকন্তিক সাধনার সুফল। জীবনের সব ক্ষেত্রে বিজ্ঞানের সাফল্য কোন অবদান আছে সমুজ্জ্বল। বিজ্ঞানের বদলাতে মানুষ আজ ছুটে চলেছে এক ঘর থেকে প্রহান্তরে। বিজ্ঞান মানুষকে দিয়েছে অভাবনীয় গীত, সভ্যতার অগ্রযাত্রা কে করেছে দ্রুততার ও বহুমাত্রিক। বিজ্ঞান ঘুছিয়েছে দিয়েছে দূর দূরান্তের ব্যবধান। তাই দৃঢ়তার সঙ্গে একথা বলা চাই যে, বর্তমান জীবন এবং বিজ্ঞানে একই সূত্রে গাথা।

বিজ্ঞানের সংজ্ঞা

বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান। মানুষ পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে যে বিশেষ জ্ঞানের সন্ধান পেয়েছে, তাকে বলা হয় বিজ্ঞান। বর্তমান সভ্যতা ও সমৃদ্ধি মানুষের দীর্ঘকালীন সংগ্রামের ইতিহাস। প্রকৃতির সীমাহীন বাধা-বিপত্তি অতিক্রম করে মানুষ স্বীয় প্রতিভা বলে প্রাকৃতিক এ জয় করার কৌশল আবিষ্কার করেছে। মানুষ চিরকাল সীমাবদ্ধতা অতিক্রম করে প্রস্তুত পরিসরে নিজেকে প্রকাশ করতে ব্যাকুল। এই প্রকাশের জন্য প্রয়োজন বিশেষ কেনের বা বিজ্ঞানের।

মানব কল্যাণে বিজ্ঞান

দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদানের কথা বলে শেষ করা যাবেনা। বিজ্ঞানের মাধ্যমে মানুষ গোটা বিশ্ব তথা পৃথিবীকে নিজের হাতের মুঠই বন্দি করে রেখেছে। মানুষের মনের সকল ইচ্ছে পূরণ করে দিয়েছে বিজ্ঞান। দিয়েছে অপরিমিতি সুখ আর স্বাচ্ছন্দ। ভালোবাসা তোমাকে দিতে আমি সে উৎপাদনে জল সেচের জন্য পাওয়ার পাম্প গভীর নল খুব প্রভৃতি কার্যকর ভূমিকা রেখেছে। কেবলমাত্র বিজ্ঞানের অবদানের কারণে শুষ্ক সবুজ শস্য শ্যামল হয়ে উঠেছে।

যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞান

আধুনিক যুগে বিজ্ঞান যোগাযোগের ব্যবস্থায় অসামান্য অবদান রেখেছে। বিজ্ঞানের সাফল্য পৃথিবী ক্রমশ ছোট হয়ে আসছে, তবে তা আয়তনের নয় বরংচ যোগাযোগ ব্যবস্থার কারণে। বিজ্ঞানের কল্যাণে বিশ্ববাসী যেন একই গ্রামের বাসিন্দা।

টেলিফোন টেলিগ্রাফ ট্যাক্স ফ্যাক্স ইমেইল প্রভৃতি মাধ্যমে পৃথিবীর এক প্রান্তের সংবাদ প্রান্তরে পৌঁছে যাচ্ছে। বাস ট্রাক মোটর গাড়ি লঞ্চ স্টিমার উড়োজাহাজ প্রভৃতি মাধ্যমে মানুষ দেশ থেকে দেশান্তরে পাড়ি দিচ্ছে। রকেটে চড়ে পাড়ি জমাচ্ছে মহাকাশে যা সম্পূর্ণ বিজ্ঞানের কল্যাণে

চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান

আমাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্য রক্ষার জন্য চিকিৎসার বিশেষ প্রয়োজন। এই চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের রয়েছে সামগ্রিক অবদান। এক্সরে আলট্রাসনোগ্রাফি উন্নত মানের বিভিন্ন ঔষধ প্রভৃতি ক্ষেত্রে নবযুগের সূচনা করেছেন। বিজ্ঞানের বদৌলতে দূরারোগ্য ব্যাধি চিকিৎসা করে আরোগ্য লাভ হচ্ছে অকৃতির হৃৎপিণ্ড সংযোজন কিডনি সংযোজন প্লাস্টিক সার্জারি প্রভৃতি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য বহন করে। চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের এই অগ্রগতি মানুষের গড় আয়ুব বাড়িয়ে দিচ্ছে।

বিনোদনের ক্ষেত্রে বিজ্ঞান

বিনোদনের ক্ষেত্রে বিজ্ঞানের অবদান উল্লেখযোগ্য। রেডিও টেলিভিশন ভিসিআর প্রভৃতি মানুষের চিন্তাবিদনের ব্যবস্থা করে জীবনে এনে দিয়েছে অনাবিল আনন্দ ও প্রশান্তি। সুরের সন্দে নাচে গানে নাটকের বিনোদনে ভোরে রাখছে মানুষের মন প্রাণ।

উপসংহার

বিজ্ঞানের বদৌলাতে আমরা প্রত্যাহিক জীবনে যেসব সুবিধা ভোগ করছি তা বলে শেষ করা যাবেনা। এর ধ্বংসাত্মক দিক বাদ দিলে আমরা বলতে পারি, বিজ্ঞান মানুষের জন্য বই এনেছে অনাবিল সুখ শান্তি সমৃদ্ধি মানুষের মনোবিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাক জয়যাত্রার পথে এক বিংশ শতাব্দীর সূচনা এই হোক আমাদের একান্ত প্রত্যাশা।

মানব কল্যাণে বিজ্ঞান রচনা 20 পয়েন্ট কিভাবে লিখবেন

আমরা ইতিমধ্যে মানব কল্যাণে বিজ্ঞান রচনা 20 পয়েন্ট। সম্পর্কে তুলে ধরেছি দুটি বই থেকে এবং আপনি যদি উপরোক্ত রচনাটি ছিল একটু করে যান তাহলে কিন্তু পরীক্ষার খাতায় সর্বোচ্চ মান নিশ্চিত করতে পারবেন। চাকরি প্রত্যাশী তো ভাই বোনদের জন্য এই রচনাটি খুবই কাজে আসবে। আপনি চাইলে কিন্তু নিজের মতো করে মানবকল্যাণ বিজ্ঞান রচনা 20 পয়েন্ট লিখতে পারবেন।

নিজের মতো করে। মানবকল্যাণ বিজ্ঞান রচনা 20 পয়েন্ট লিখতে। এগুলো তো রচনাটি করে একটি ধারণা নিন। এর পরে নিজের ইচ্ছা মতো কয়েকটি পয়েন্ট যুক্ত করে আপনি 20 পয়েন্টের একটি মানব কল্যাণ রচনা তৈরি করুন। আপনি চাইলে উপরোক্ত দুটি রচনার সহকারে অন্যান্য বই থেকে আরও অনেক পয়েন্ট সংগ্রহ করতে পারেন।

আমাদের শেষ কথা - মানব কল্যাণে বিজ্ঞান রচনা ২০ পয়েন্ট

উপরের রচনাটি দেখে আপনি খুব সহজেই পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবেন। আমরা তখন আলোচনা করলাম মানব কল্যাণে বিজ্ঞান রচনা 20 পয়েন্ট সকল শ্রেণীর জন্য ষষ্ঠ শ্রেণি এবং সপ্তম শ্রেণির জন্য নিচের রচনাটি উপযুক্ত এবং প্রথম রচনাটি চাকরি এবং মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধিক নাম্বার পাওয়ার জন্য। এরকম নতুন নতুন প্রকাশ করে থাকি এরকম যদি আপনি আরো তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করবেন। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
2 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Anonymous
    Anonymous March 15, 2024 at 11:32 AM

    ধন্যবাদ, অনেক সুন্দর তথ্য

  • 26382parvez
    26382parvez March 15, 2024 at 11:34 AM

    ধন্যবাদ

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইভিভিটিভি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;

comment url