আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা সকল শ্রেণি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা সকল শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ। যে সকল শ্রেণীতে রচনা পরীক্ষায় আসে সেই সকল শ্রেণীতে এই রচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে বর্তমান সময়ে। আপনি যদি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা খুজে থাকেন এখানে খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে।
আপনার যদি বই না থাকে অথবা আপনি যদি এমন কোথাও আছেন যেখানে আপনার বই নাই তাহলে আপনি এখান থেকে রচনাটি পড়তে পারেন।
সূচিপত্র
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা
আমরা প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি। এই দিনটি আমাদের মাতৃভাষার প্রতি ভালোবাসা, সম্মান এবং সংরক্ষণের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়। অনেক রক্তের বিনিময়ে আমরা এই ভাষা অর্জন করেছি। আমাদের এই মাতৃভাষা আছে বলেই স্বাধীনভাবে আমরা মন খুলে কথা বলতে পারি।
আর এই মাতৃভাষা দিবসের রচনা প্রায় পরীক্ষায় আসে। এই রচনা লেখার মাধ্যমে বা এ রচনা পড়ার মাধ্যমে আমাদের ছোট বাড় ভাই বোন যারা আছে তাদেরকে এই মাতৃভাষা দিবস সম্পর্কে গুরুত্ব বোঝাতে সাহায্য করে। তো চলুন আমরা আর দেরি না করি মূল বিষয়টি শুরু করি।
তবে আমাদের মনে রাখা উচিত এই প্রশ্নটি বিভিন্নভাবে আসতে পারে যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা একুশে ফেব্রুয়ারি ও বিশ্ব মাতৃভাষা দিবস শহীদ দিবস ও একুশের চেতনা অথবা একুশে ফেব্রুয়ারি। যেভাবেই প্রশ্নটি আসুক না কেন আপনি নিম্ন রচিত এই রচনাটি লিখলে আপনি সম্পূর্ণ নাম্বার পেতে পারেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ভূমিকা
মনের ভাব প্রকাশের সর্বোৎকৃষ্ট মাধ্যম হলো ভাষা। মানুষ তার মাতৃভাষার মাধ্যমেই মনের ভাব আদান-প্রদান করে থাকে। মা ও মাতৃভাষার সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। আমরা বাঙালি জাতি, বাংলা আমাদের মাতৃভাষা। ১৯৫২ সালের ২১-এ ফেব্রুয়ারি এ ভাষার মর্যাদা রক্ষার্থে সংগ্রাম করেছিল আপামর বাঙালি।
বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে প্রাণ হারাতে হয়েছিল সালাম, বরকত, জব্বার, রফিককে। সেদিন ২১শে ফেব্রুয়ারি জাতীয় ভাষা দিবস হিসেবে স্বীকৃতি না পেলেও, অনেক পরে প্রাদেশিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছিল। স্বাধীনতা লাভের পর তৎকালীন সরকার এ দিনটিকে জাতীয় ভাষা দিবস বা শহিদ দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
আরো পড়ুন: মানব কল্যাণে বিজ্ঞান রচনা 20 পয়েন্ট
বাঙালির রক্তাক্ত একুশ এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২০০০ সাল থেকে এ দিনটি সারাবিশ্বে ভাষা দিবস হিসেবে একযোগে পালিত হওয়ার সিদ্ধান্ত ইউনেস্কো কর্তৃক গৃহীত হয়েছে। মাতৃভাষার জন্যে বাঙালি জাতির আত্মদান ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির মধ্য দিয়ে তা আরও উচ্চতর মর্যাদায় অভিসিক্ত হয়েছে।
মাতৃভাষা দিবসের পটভূমি
ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল পর্যন্ত মাতৃভাষা প্রশ্নে বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত ছিল। ১৯৪৭ সালে দেশ ভাগের পর থেকেই বাংলা ভাষাকে লড়াইয়ে নামতে হয় উর্দুর প্রতিপক্ষ হিসেবে। ১৯৪৭ সালের জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিয়াউদ্দিন আহমদই প্রথম বাংলাকে উর্দুর প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেন।
তিনি বলেন, 'ভারতে যেমন হিন্দি রাষ্ট্রভাষা হতে যাচ্ছে, পাকিস্তানেও তেমনি উর্দু রাষ্ট্রভাষা হওয়া উচিত।' সঙ্গে সঙ্গে এর বিরুদ্ধে প্রতিবাদ এসেছিল এবং বাংলার জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ 'দৈনিক আজাদে' এক প্রবন্ধে বলেন, 'অধিকাংশ জনসংখ্যার ভাষা হিসেবে বাংলাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত।'
বস্তুত ১৯৪৭ সালের ১৪ই আগস্ট পাকিস্তান প্রতিষ্ঠার পর দেখা যায়, পাকিস্তানের কোনো অঞ্চলের মানুষেরই মাতৃভাষা উর্দু নয়। প্রথমবার পাকিস্তান জন্মের মাত্র তিন মাসের মধ্যেই ১৯৪৭ সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে করাচি শিক্ষাসম্মেলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ফজলুর রহমানের উদ্যোগে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার একটি প্রস্তাব পাস করিয়ে নেওয়া হয়েছিল।
এর প্রতিক্রিয়া হয়েছিল সুদূরপ্রসারী এবং ১৯৪৭ সালের ৬ই ডিসেম্বর ঢাকার রাজপথে তৎকালীন পূর্ব বাংলার ছাত্রসমাজ এর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্রদর্শন করে। অপরদিকে পাকিস্তানের তৎকালীন গভর্নর কায়েদে আজম জিল্লাহ রেসকোর্স ময়দান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ঘোষণা দেন যে, 'উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা'।
এর প্রতিবাদে ছাত্র-জনতা রাজপথে ফেটে পড়ে। ১৯৪৮ সালের ১১ই মার্চ থেকে ১৫ই মার্চ পর্যন্ত লাগাতার সংগ্রামের ফসল হিসেবে পূর্ব বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন ছাত্রদের কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং রাষ্ট্রভাষা হিসেবে বাংলার মর্যাদার প্রশ্নটি মেনে নিয়েছিলেন।
কিন্তু ১৯৫২ সালের ২৬-এ জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে খাজা নাজিমউদ্দিনই মুসলিম লীগের এক জনসভায় ভাষণ দিতে গিয়ে আবার ভাষাবিদ্রোহ উস্কে দেন। তিনি বলেন, 'একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।'
এর ফল হয়েছিল ভয়াবহ এবং ধ্বংসাত্মক। সে বছর একুশে ফেব্রুয়ারি বুকের রক্ত দিয়ে ছাত্রসমাজ তাদের মাতৃভাষার মর্যাদা ও স্বীকৃতিকে আদায় করে নিয়েছিল। আজ বিস্মিত হতে হয়, সেই ১৯৫২ সালে ভাষা আন্দোলনে তৎকালীন বাঙালি মানসের চেতনার পরিপক্কতার কথা ভেবে। ১৯৫২-এর ভাষা আন্দোলন এদেশের স্বাধীনতার অনুপ্রেরণা।
সে প্রেরণা আমাদেরকে উপহার দিয়েছে ১৯৭১-এর মহান স্বাধীনতা। বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনেস্কো যে চেতনায় প্রস্তাবনা পাস করেছে, ১৯৫২ সালে তৎকালীন ভাষাসংগ্রামীরা সেই প্রেরণাকেই আপামর জনতার সামনে তুলে ধরেছিলেন। আর এটা হলো- সকল মাতৃভাষার মর্যাদা ও স্বীকৃতি।
একুশের আন্তর্জাতিক স্বীকৃতি ও তাৎপর্য
বাঙালির ইতিহাস সরলরৈখিক না হলেও তাদের ইতিহাসে অসংখ্য উজ্জ্বল বাঁকচিহ্ন আছে যা অর্জনের সমৃদ্ধতায় উজ্জ্বল। এমনি একটি বাঁকচিহ্ন নিঃসন্দেহে ১৭ই নভেম্বর ১৯৯৯। ইউনেস্কোর সিদ্ধান্তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১-এ ফেব্রুয়ারির স্বীকৃতি বাঙালির জন্যে এক উজ্জ্বল বাঁকচিহ্নের সূচক।
এক সিদ্ধান্তের দুটো দিক বিশেষভাবে বিবেচ্য- ক. আন্তর্জাতিক খ. আমাদের ক্ষেত্রে দেশীয়। প্রথমত, এ সিদ্ধান্তের মাধ্যমে বিশ্বের প্রায় ৪ হাজারের ওপর ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ স্বীকৃতি যে শুধু ভাষার স্বীকৃতি নয়; বরং আরও ব্যাপক স্বীকৃতির দ্যোতক সে কথা না বললেও চলে। দ্বিতীয়ত, ২১শে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের বাঙালির সম্পদ।
অমর একুশে বাঙালির অব্যয়-অক্ষয় সম্পদ। অমর একুশের মধ্যে নিহিত বাঙালির ভাষাভিত্তিক স্বাতন্ত্র্যের বীজ। সুতরাং অমর একুশকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে বাঙালির প্রতীকী বিজয় নির্দেশিত হয়েছে। ভাষা-শহিদদের আত্মদানে আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে।
হাজার বছরের বাঙালির জন্যে, তাঁদের মাতৃভাষা বাংলার জন্যে, অন্য আর কী বড় অর্জন হতে পারে। অমর একুশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়ার মধ্যে যে প্রতীকী তাৎপর্য তা সাধারণ প্রচলিত প্রচলিত প্রতীকী তাৎপর্যের সমার্থক নয়। ইউনেস্কোর সিদ্ধান্তের মাধ্যমে অমর একুশে এখন বিশ্ব তাৎপর্যমন্ডিত প্রতীক- যা বাঙালির গর্ব আর অহংকারের দ্যোতক।
একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি লাভ বাঙালি জাতির জন্যে এক বিরাট গৌরব। সারাবিশ্বের মানুষ বাংলাদেশ নামে একটি দেশের কথা, বাঙালি জাতি ও তাদের ভাষার কথা জানতে পারবে। ভাষার আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এক বিরাট ভূমিকা পালন করবে। এ দিবসের তাৎপর্য উল্লেখ করে বিশিষ্ট ভাষাবিজ্ঞানী হুমায়ুন আজাদ বলেন-
'আমি মুগ্ধ, আমি প্রীত আমাকে স্বীকৃতি দিয়েছে,
আমার প্রাণের কথা আমার ভাষায় জানতে পারব
বলে আমার হৃদয় স্পন্দন বেড়েছে, সত্যি গর্বিত আমি।'
মাতৃভাষা হিসেবে বাংলা
ইউনেস্কো ২০০০ সাল থেকে বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সিদ্ধান্ত নিয়ে সদস্য দেশগুলোর কাছে মাতৃভাষা দিবসের তারিখ নির্ণয়ের সুপারিশ চেয়ে আহ্বান করে। অন্যান্য দেশের মতো বাংলাদেশও দিবসটি পালনের তাৎপর্য জাতিসংঘে উপস্থাপন করে দিবসের তারিখ নির্ণয়ের চেয়ে গৌরবজনক তারিখটি উল্লেখ করে। ভাষার জন্যে জীবন দিয়েছে, যুদ্ধ করেছে একমাত্র বাঙালিরা।
এ রক্তদান, এবং ভাষার জন্যেই বাংলাদেশের প্রস্তাবিত তারিখটিকেই জাতিসংঘ আন্তর্জাতিকমা বিষো দিবসের স্বীকৃতি দেয়। বাংলা ভাষাকে অবহেলা করা চলে আত্মহুতির কারণেই বদিয়ে বাংলা পৃথিবীর পঞ্চম প্রধান ভাষা। বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশ হলেও, তার ভাষা তাকে সম্মানের সুউচ্চ শিখরে পদার্পণে সহায়তা করেছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বাঙালি জাতিৎসবের আয়োজন করে। ২০শে মোরয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি একুশে ফেব্রুয়ারি আরক্ষা মন্ত্রণালয় ১৯৯৯ সালের ৭ই ডিসেম্বর উৎসবের আয়োজন বৃতি।
২০০০ সালের ২১-এ ফেব্রুয়ারি ঢাকার পল্টন ময়দানে এ ভাওয়ায় সরকারের শিক্ষাদনন্তর রাষ্ট্রীয় উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, আলোচনা, আবৃত্তি, নাচ-গান ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক মানুষ সমবেত হয় এ আনন্দ আয়োজনে।
বিশ্বের বিভিন্ন দেশে সর্বপ্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও বাংলাদেশের গুরুত্ব: ২১-এ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা লাভ করায় আমাদের ভাষা শহিদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্যে সারাদেশের বিভিন্ন স্তরের মানুষ ছুটে যায় শহিদ মিনারে। মহান একুশ আজ পালিত হচ্ছে বিশ্ব ভাষা দিবস হিসেবে।
বাংলাদেশের বাইরে বৃটেন, আমেরিকা, জাপানসহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশে প্রতিষ্ঠিত শহিদ মিনারের অনুরূপ শহিদ মিনার করে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়ে থাকে। আজ আমরা গর্ব করে বলতে পারি- বাঙালিরাই একমাত্র জাতি, যারা মাতৃভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্যে বুকের রক্ত ঢেলে দিতে দ্বিধা করেনি। বিশ্ববাসী স্বীকৃতি দিয়েছে আমাদের মাতৃভাষাকে।
জাতিসংঘের মহাসচিব এ দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রীর কাছে বার্তা প্রেরণ করেন। এ দিবসটি পালনের মাধ্যমে বিশ্ববাসী তাদের জাতিসত্তার প্রধান অনুষঙ্গ মাতৃভাষার গুরুত্ব উপলব্ধি করতে সক্ষম হবে। যেকোনো আক্রমণ থেকে মাতৃভাষাকে রক্ষার জন্যে বিশ্ববাসী আত্মপ্রত্যয়ী হয়ে উঠবে। 'একুশে ফেব্রুয়ারি' দিনটি তাই মাতৃভাষা রক্ষার প্রতীক হয়ে থাকবে।
ভাষা, শিক্ষা ও সংস্কৃতির সেতুবন্ধন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটিকে প্রথমবারের মতো বিশ্বের প্রায় ১৮৮টি দেশ পালন করেছে। ফলে তারা বাংলাদেশের ভাষা, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী হবে। বাংলার বিখ্যাত কবি, সাহিত্যিকদের সৃষ্টি সম্পর্কে জানবে। বিশ্বের দরবারে বাংলা সাহিত্য, সংস্কৃতি একটি বিশিষ্ট স্থান লাভ করবে।
বিশ্ব জানবে, বাঙালিই একমাত্র জাতি, যারা ভাষার জন্যে যুদ্ধ করেছে। মে দিবসে বিশ্ববাসী যেমন শিকাগোর শ্রমিক আন্দোলনকে স্মরণ করে, তেমনিভাবে বাংলার ভাষাশহিদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। ফলে আমাদের মাতৃভাষা, শিক্ষা, সংস্কৃতি, সভ্যতার সঙ্গে বিশ্ববাসীর সেতুবন্ধন তৈরি হবে।
উপসংহার
বিশ শতকের শেষ প্রান্তে এসে জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান ইউনেস্কো মাতৃভাষাগুলোর অধিকার এবং একে মর্যাদাপূর্ণভাবে টিকিয়ে রাখতে যে অনন্যসাধারণ সংগ্রামের সূচনা করল, তা সমগ্র বিশ্বের ভাষাপ্রবাহে অসামান্য অবদান রাখবে। কাল থেকে কালান্তরে মাতৃভাষার প্রতি সমগ্র জাতির দায়িত্ব বহুগুণে বেড়ে গেল।
বাংলা ভাষা অনুচ্ছেদ রচনা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা সঙ্গে বাংলা ভাষা অনুচ্ছেদ রচনাটি খুবই গুরুত্বপূর্ণ। প্রবন্ধ রচনা সাথে অনুচ্ছেদ রচনা ও পরীক্ষার গুরুত্বপূর্ণ হয়ে থাকে পরীক্ষার। তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা সঙ্গে সঙ্গে আপনাদের আরো জানা উচিত বা আরও পড়া উচিত বাংলা ভাষা অনুচ্ছেদ রচনা। নিম্নে সংক্ষিপ্তভাবে সম্পূর্ণ নাম্বারের একটি অনুচ্ছেদ রচনা তুলে ধরা হলো।
বাংলা ভাষা
উত্তর: ভাবের বাহন হলো ভাষা। ভাষা যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। ভাষার মাধ্যমেই একের ভাব অন্যের মধ্যে সঞ্চারিত করা সম্ভব হয়। পৃথিবীর এক এক অংশে এক এক ভাষার উৎপত্তি। তাই ভৌগলিক অঞ্চল ভেদে মানুষের ভাষাও ভিন্ন ভিন্ন। বর্তমান পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজারের ওপর ভাষা রয়েছে। তার মধ্যে বাংলা অন্যতম। বাংলা হলো বাঙালির মাতৃভাষা।
এ ভাষার রয়েছে হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা। বর্তমানে পৃথিবীতে প্রায় চব্বিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। পৃথিবীর অধিকাংশ ভাষারই আদি উৎস খুঁজে বের করা সম্ভব হয়েছে। মাত্র হাতে গোনা কয়েকটি মূল ভাষা গোষ্ঠী থেকে বিশ্বের যাবতীয় ভাষার উদ্ভব।
এর একটি হলো ইন্দো-ইউরোপীয় ভাষা যার অন্যতম একটি শাখা হলো ভারতীয় আর্যভাষা। এ ভাষা থেকেই সৃষ্টি হয় বাংলা ভাষা। বাংলাদেশের অধিবাসীরা এখন যে বাংলা ভাষার ব্যবহার করছে তা আদিতে এমন ছিল না। নানা বিবর্তনের মধ্য দিয়ে উদ্ভব ঘটেছে আজকের বাংলা ভাষা।
সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে পূর্ব মাগধি অপভ্রংশ থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়। ড. শহীদুল্লাহর মতে আনুমানিক ৬৫০ খ্রিস্টাব্দের দিকে গৌড়ী প্রাকৃত হতে জন্ম হয় বাংলা ভাষা। বাংলা ভাষায় রচিত সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। যা বর্তমান সময় হতে অন্তত হাজার বছর পূর্বের। মধ্য যুগ থেকে বাংলা সাহিত্যের ব্যাপক বিস্তার ঘটতে থাকে। যা এখন পর্যন্ত চলছে। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর নানা অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব বাঙালিরা বাংলা ভাষায় কথা বলে।
আরো পড়ুন: পরিবেশ দূষণ ও তার প্রতিকার রচনা
এ ভাষা আমাদের প্রাণের ভাষা। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতির জন্য প্রাণ দিয়েছে অনেকে। ১৯৯৯ সালে ইউনেস্কো মাতৃভাষার জন্য আত্মদানকারী শহিদদের প্রতি সম্মান জানিয়ে ২১শে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' ঘোষণা করে। আমাদের প্রাণের ভাষা বাংলা আমাদের স্বপ্ন ও সাধকে পূরণ করে বলেই বাংলা ভাষা আমাদের এত প্রিয়।
লেখকের মন্তব
আমরা তখন আলোচনা করলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা সকল শ্রেণীর জন্য এবং বাংলা ভাষা প্রবন্ধ রচনা নিয়ে। দুটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আপনার যদি বই না থাকে এখান থেকে পড়ুন অনেক উপকারে আসবে। তবে এ বিষয় যদি আপনার কোন মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর্টিকেলটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে অথবা আপনার সোশ্যাল মিডিয়া একাউন্টে। পরবর্তীতে এ ধরনের আরো যেকোন তথ্য পেতে যেকোনো আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করুন।



ইভিভিটিভি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;
comment url