সুভা গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর - সুভা গল্পের mcq

আপনাদের যাদের বই নেই তাদের জন্য আজকের এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই আর্টিকেলটির মধ্যে তুলে ধরা হয়েছে সুভা গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর এবং সুভা গল্পের mcq। রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুভা গল্পটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এগুলো ছাড়াও নিম্নে লেখকের পরিচিতি ও উল্লেখ করা হয়েছে।সুভা-গল্পের-সৃজনশীল-প্রশ্ন-ও-উত্তর
এখানে কিছু গুরুত্বপূর্ণ সুভা গল্পের mcq এবং বইয়ের অনুশীলনী প্রশ্ন ও উত্তর গুলো তুলে ধরা হয়েছে।
evvtv

ভূমিকা

বাক্প্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি লেখকের হৃদয়ের নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধ ফুটে উঠেছে গল্পটিতে। মমত্ববোধ সমাজে নির্বাক সুভা গৃহপালিত প্রাণী ও প্রকৃতির মাঝে আশ্রয় খুঁজে বেড়ায়। তার ইচ্ছে-অনিচ্ছেকে গুরুত্ব না দিয়েই বিয়ের আয়োজন করা হয় পরিবারের পক্ষ থেকে।

অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় সুভঅর চির পরিচিত পরিবেশকে আঁকড়ে ধরে রাখার প্রচেষ্টার মধ্যে দিয়ে শেষ হয়েছে গল্পটি। আর গল্পটি থেকে পরীক্ষায় প্রায় প্রশ্ন এসে থাকে। এজন্য নিচে অনুশীলনী কিছু প্রশ্ন এবং উত্তর এবং কিছু এমসিকিউ দেওয়া হলো।

সুভা গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর - অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

সুভা-গল্পের-সৃজনশীল-প্রশ্ন-ও-উত্তর
প্রশ্ন ১: দুই পুত্র সন্তানের পর কন্যাসন্তান পলাশ বাবুর পরিবারের আনন্দের বন্যা নিয়ে এলো। নাম রাখা হলো ‘কল্যাণী’সকলের চোখের মণি কল্যাণী বেড়ে ওঠার সাথে সাথে পলাশ বাবু বুঝতে পারলন, বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি।

কিছু বললে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে। পলাশ বাবু কল্যাণীর সবই খুলে বললেন। সব শুনে পরের বাবা সুবোধ বাবু বললেন পলাশ বাবু, কল্যাণীর মত আমার ছেলেও তো হতে পারতো, কাজেই কল্যাণী মাকে ঘরে নিতে আমাদের কোন আপত্তি নেই।

ক. সুভার গ্রামের নাম কি?
খ. ‘পিতা-মাতার নীরব হৃদয়ভার’-কথাটি দ্বারা লেখক কে বোঝাতে চেয়েছেন?
গ. উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও সুভার যে বিশেষ দিকটির সংগিত দেখানো হয়েছে-তা ব্যাখ্যা কর।
ঘ. কল্যাণী ও মুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণত ভিন্ন - বিশ্লেষণ কর।

সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর ১

ক. উত্তর: সুভার গ্রামের নাম চন্ডিপুর।

খ. উত্তর: প্রতিবন্ধী কন্যা সুভার বিয়ে না হওয়ায় সে তার পিতা মাতার নীরব হৃদয় ভার, অর্থাৎ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সুভার বড় দুই বোনের বিয়ে হয়ে গেলেও তার বিয়ে হচ্ছে না। কারণ সুভা বাক্প্রতিবন্ধী। কন্যাদায়গ্রস্ত পিতা-মাতা তাই চিন্তাত হয়ে পড়েন। প্রতিবন্ধী মেয়েকে কেমন করে বিয়ে দেবেন এই দুর্ভাবনা তাঁদের হৃদয়ে পাথরের মত চেপে বসে।


গ, উত্তর: উদ্দীপকের কল্যাণী ও ‘সুভা’ গল্পের মত সুভা উভয়ের প্রতিবন্ধীতার শিকার।
বাক্প্রতিবন্ধী একটি কিশোরীর প্রতি মমত্বাবোধ প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘সুভা’ গল্পে। স্বাভাবিকভাবে জন্মালেও নিয়তি সুভাগে একজন বাক্প্রতিবন্ধী মানুষ রূপে গড়ে তোলে। উদ্দীপকের কল্যাণের ক্ষেত্রে এই মিল লক্ষণীয়।

উদ্দীপকের কল্যাণীর ও সুভার মতই বয়ে নিয়ে এসেছিল আনন্দের বার্তা। কিন্তু বড় হতে হতে বয়সের সাথে তার মানসিক বিকাশ পরিপূর্ণ ভাবে ঘটে না। অর্থাৎ কল্যাণী বড় হয় বুদ্ধিপ্রতিবন্ধী হিসেবে। প্রতিবন্ধিতাই উদ্দীপকের কল্যাণী ও ‘সুভঅর’মধ্যে সেতুবন্ধন রচনা করেছে।

ঘ. উত্তর: কল্যাণী ও সুভা একই পরিস্থিতির শিকার হলেও গল্পের সুভার দুঃখজীবন বাস্তবতার বিপরীত উদ্দীপকের কল্যাণীর বাস্তবতাটি ইতিবাচক। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘সুভা’ গল্পের সুভা জন্ম থেকে বাক্প্রতিবন্ধী। বাক্প্রতিবন্ধী হলেও তার অনুভূতিপ্রবণ হৃদয়ে ভালোবাসার অভাব ছিল না। প্রতিবন্ধী হওয়ার কারণে সুভা কে কেউ বিয়ে করতে রাজি হয়নি। লোকনিন্দার ভয়ে তাই সুভা পরিবার গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমানোর সিদ্ধান্ত নেই।

উদ্দীপকের কল্যাণী একজন মানসিক প্রতিবন্ধী। ‘সাভ’ গল্পে কিশোরীর সুভার নানান রকম মানসিক অনুভূতির পরিচয় পেলেও মানসিক প্রতিবন্ধী কল্যাণীর পক্ষে তা সম্ভব ছিল না। ঘরের বউ করে নিতে আপত্তি করেননি শুভবুদ্ধিসম্পূর্ণ সুবোধ বাবু।

উদ্দীপকের কল্যাণী ও গল্পের সুভার প্রেক্ষাপট তাই এক নয়। দুজনের প্রতিবন্ধীকতা দু ধরনের। জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিগতেও রয়েছে ভিন্নতা। তবে সুভাকে কেউ সহানুভূতির চোখে না দেখলেও কল্যাণীর প্রতি সদর আচরণ করেছেন সুবোধ বাবু।

কল্যাণীকে নিজের ছেলের বউ করে নিতে আপত্তি করেননি তিনি। কল্যাণীর প্রতি তার হবু শ্বশুরের মানবিক দৃষ্টিভঙ্গিই শুভার সাথে কল্যাণীর পার্থক্য রচনা করেছে। কল্যাণীর প্রতি মানবিক আচরণ করা হলেও সুভা ও তার পরিবারকে বারণ করতে হয়েছে বেদনাদায়ক পরিণতি।

উত্তরের সারবস্তু: কল্যাণীর প্রতি তার হবু শশুরের মানবিক দৃষ্টিভঙ্গি সুভার সঙ্গে কল্যাণের পার্থক্য রচনা করেছে। কল্যাণীর প্রতি মানবিক আচরণ করা হলেও সুভা ও তার পরিবারকে বারণ করতে হয়েছে বেদনাদায়ক পরিণতি।

পরীক্ষায় কমন পেতে আরো প্রশ্ন ও উত্তর

উপরে আমরা এতক্ষণ আলোচনা করলাম অনুশীলনী প্রশ্ন ও উত্তর। তবে এই গল্প থেকে বিভিন্নভাবে পরীক্ষার খাতায় প্রশ্ন আসতে পারে। ভোট প্রশ্নে যে ধরনের প্রশ্ন আসতে পারে তার কিছু অনুরোধ নিচে তুলে ধরা হয়েছে। এই প্রশ্নগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসলে আপনি সহজেই উত্তর করতে পারবেন আপনার নিজের মত করে।

সুভা গল্পের সৃজনশীল প্রশ্ন

প্রশ্ন ২: হেলেন কেলার (১৮৮০-১ ৯৬৮) বাগ শ্রাবণ ও দৃষ্টি প্রতিবন্ধিত্ব নিয়ে মাত্র ২৪ বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। তাঁর মা বাবার সহানুভূতিশীল আচরণ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তী শিশুদের অধিকারের প্রতি আজীবন লড়াই করেছেন।

ক. গোঁসাইদের ছোট ছেলেটির নাম কি?
খ. ‘প্রকৃতি সের তাহার ভাষার অভাব পূরণ করিয়ে দেয়।’- বাক্যটিতে কি বোঝানো হয়েছে?
গ. ‘সভিা’গল্পের সুভার সঙ্গে উদ্দীপকের হেলেন কেলার এর তুলনা করো।
ঘ. ‘আমাদের ভালোবাসা ও মমত্ববোধ প্রতিবন্ধীদের জীবনকে অনেকটা সহজ করে দিতে পারে।’ - ‘সুভা’ গল্প ও উদ্দীপকের আলোকে মন্তব্যটি বিচার করো।

সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর ২

ক. উত্তর: গোঁসাইদের ছোট ছেলেটির নাম প্রতাব।

খ. উত্তর: প্রকৃতির সঙ্গে সুগার সুভার সম্পর্কের বিষয়টি উন্মোচিত হয়েছে আলোচ্য মন্তব্যে।
নদীর তীরে বসলে সুভা নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝারি গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিলেমিশে একাকার হয়ে যেত। এগুলো যেন তার হয়ে কথা বলত। প্রকৃতির এই বিধির শব্দ এবং বিচিত্র গতিও সুভার ভাষার মতো নীরব অথচ বিশ্বব্যাপী বিস্তৃত্। আর এই লেখক বলেছেন, ‘প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়ে দেয়।’


উত্তরের সারবস্তু: প্রকৃতির শব্দ এবং সুভার ভাষার মতো নীরব অথচ বিশ্বব্যাপী বিস্তৃত। আর তাই লেখক বলেছেন ‘প্রাকৃতিক যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়ে দেয়।’

গ. উত্তর: ‘প্রতিবন্ধিতার দিক থেকে ‘সুভা’ গল্পের শুভ এবং উদ্দীপকের হেলেন কেলার চরিত্র দুটি তুলনীয়।

‘সুভা’ গল্পের সুভা একজন প্রাপ্ত প্রতিবন্ধী। মনের কথা মুখে বলার সামর্থ্য তার নেই। অন্যদিকে হেলেন কেলার বাক-শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী।

‘সুভা’ বাকপ্রতিবন্ধী হলেও তার মনোজগতে চলে চিন্তাস্রোত। প্রকৃতির ভাষা সে বোঝে, বোঝে নির্বাক প্রাণীদের ভাষাও। এ কারণে সর্বশী ও বেঙ্গলি নামক গরুর সঙ্গে তার সাক্ষাৎ। পিতার সহিষ্ণুতাপূর্ণ আচরণ সুভা পেলেও মা ও গ্রামবাসীর পক্ষ থেকে তেমন ভালো আচরণ সে পায় না।

তাকে পড়াশোনা করানো কিংবা উন্নত চিকিৎসা করানোর চেষ্টা ‘সুভা’ গল্পে দেখা যায় না। এদিক থেকে হ্যালেন কেলার সৌভাগ্যবান। উদ্দীপকের হেলেন কেলার ও বাকব-শ্রাবণ প্রতিবন্ধী, দৃষ্টির প্রতিনিধিত্ব ও তার ছিল। কিন্তু পরিবারের পিতা-মাতার কাছ থেকে সে অকুন্ঠ সহযোগিতা পেয়েছে। তার পিতা মা-বাবা সহানুভূতিশীল। আর সেই কারণে নানা বাধা সত্বেও হেলেন কেলার ডিগ্রী অর্জন করেছে। যা সুভার পক্ষে সম্ভব হয়নি।

উত্তরের সারবস্তু: প্রতিবন্ধীতার দিক থেকে ‘সুভা’ গল্পের সুভা এবং উদ্দীপকের হিলিন খেলার চরিত্র দুটি তুলনীয়।

ঘ. উত্তর: মানুষের ভালোবাসার ও মমত্বাবোধ ‘সুভ’ গল্পে বাক-প্রতিবন্ধী ‘সুভা’এবং উদ্দীপকের হেলেন কেলার এর জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

‘সুভা’গল্পের সুগার প্রতিবন্ধিত্ব তার মা ভালো মনে মেনে নিতে পারেনি। পিতা বাণীকন্ঠের আচরণ ছিল ‘অসামান্য’তিনি সুভার মনের ব্যথা বুঝতে চাইতেন। কিন্তু বাণীকন্ঠের পাড়া-প্রতিবেশীদের অসহযোগিতা সুভার জীবনকে আরো কঠিন করে তোলে। পাড়া-প্রতিবেশীদের চাপে পড়ে যখন বাণীকণ্ঠ সুভাকে নিয়ে কলকাতায় যেতে চাইলেন তখন বেদনাই ভেঙে পড়ে সুভা।

উদ্দীপকের হেলেন কেলার পরিবারের পক্ষ থেকে অকুন্ঠ সমর্থন পেয়েছেন। ফলে সুভার চেয়েও বেশি প্রতিবন্ধিত্ব থাকা সত্ত্বেও তিনি উচ্চতর ডিগ্রী অর্জন করেন। এমনকি পরবর্তীকালে হেলেন কেলার নিজেই প্রতিবন্ধী শিশুদের অধিকারের জন্য আজীবন লড়াই করেন। ভালোবাসা ও মমত্বাবোধের অভাবে সুভারপক্ষে তা সম্ভব হয়নি।

উপযুক্ত আলোচনায় আমরা দেখলাম হেলেন কেলার পরিবারের মমত্ববোধ, সহানুভূতি ও সমর্থন পেয়ে নিজ জীবনে প্রতিষ্ঠা লাভ করেছেন। কিন্তু, নিজ মাতা এবং প্রতিবেশীদের অসহযোগিতার কারণে সুভার জীবন বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়েছে। আর তাই নিঃসন্দেহে বলা যায়, আমাদের ভালোবাসা ও মমত্ববোধ প্রতিবন্ধীদের জীবনকে অনেকটাই সহজ করে দিতে পারে।

উত্তরের সারবস্তু: হেলেনকেনাল এর পরিবারের মমত্ববোধ, সহানুভূতি ও সমর্থন পেয়ে নিজ জীবনে প্রতিষ্ঠা লাভ করেছেন। কিন্তু, নিজ মাথা এবং প্রতিবেশীদের অসহযোগিতার কারণে সুভার জীবন বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়েছে।

সুভা গল্পের সৃজনশীল বহুনির্বাচনী

শুভা গল্পের সৃজনশীল বহুনির্বাচনী প্রশ্ন অবশ্যই জানা থাকতে হবে। পরীক্ষায় যদি বহুনির্বাচনি প্রশ্ন আসে না জানলে উত্তর দেওয়া কঠিন হবে। আপনাদের সুবিধার্থে নিচে কিছু বহুনির্বাচনি প্রশ্ন তুলে ধরা হলো। আরো চাইলে অবশ্যই নিচে মন্তব্য করুন আপনি ক্লিক করে আপনার মূল্যবান মতামতি জানাবেন। নিচে বেশ কয়েকটি বহুনির্বাচনের প্রশ্ন দেয়া হলো:

ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল?

উত্তর: প্রতাপের

প্রশ্ন সম্পর্কিত তথ্য:

  • গোঁসাইদের ছোট ছেলের নাম- প্রতাপ।
  • প্রতাপ ছিল - নিতান্ত অকর্মণ্য।
  • প্রতাপ মাছ ধরত - নদীতীরে বসে।
  • প্রতাপ সুভাকে আদর করে ডাকত - ‘সু’ বলে।

বাণীকন্ঠের শুষ্ক কপালে অশ্রু গড়িয়া পড়েছিল কেন।

উত্তর: ১. সুভাকে বিয়ে দেবেন বলে। ২. মেয়েটির ভবিষ্যৎ ভেবে।

উদ্দীপক: সেই ছোট্টবেলায় মর্জিনা একটি বিড়াল ও একটি কুকুর ছাড়া এনেছিল। নাম দিয়েছে পুষি আর পুটু। আজ পুষি আর পুটু পুরোপুরি বড় হয়েছে। নাম ধরে ডাকলে মুহূর্তে হাজির হয়। পুসি কোলে উঠে বসে কিন্তু পুটু একটু দূরে দাঁড়িয়ে লেজ নারায়।

মার্জিনার মধ্যে সুভার যে বৈশিষ্ট্য লক্ষণীয়, তা হল-

উত্তর: ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ।

উদ্দীপকের মূলভাব ‘সুভা’ গল্পের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে?

উত্তর: ১. দিনে তিনবার গোয়ালঘরে যাওয়া। ১. দুই বাহু দ্বারা গলা জড়িয়ে ধরা।

সুভা গল্পের লেখক এর পরিচিতি

সুভা গল্পের লেখক এর পরিচিতি পরীক্ষায় অনেক সময় খুবই কমন পাওয়া যায়। আপনার সুবিধার্থে নিচে লেখকের পরিচিতি পয়েন্ট আকারে তুলে ধরা হলো:
  • রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম গ্রহণ করেন - ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ই মে।
  • রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন - 1268 বঙ্গাব্দে ২৫ শে বৈশাখ।
  • রবীন্দ্রনাথের জন্মস্থান - কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম -‘বনফুল’
  • রবীন্দ্রনাথের ‘বনফুল’ গ্রন্থটি প্রকাশিত হয় - মাত্র ১৫ বছর বয়সে।
  • রবীন্দ্রনাথ সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন - ১৯১৩ সালে।
  • রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন -‘গীতাঞ্জলি’কাব্যগ্রন্থের জন্য।
  • রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন - ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ই আগস্ট।
  • রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন - ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ।
লেখকের মন্তব্য
এতক্ষণ আমরা আলোচনা করলাম সুভা গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর এবং সুভা গল্পের mcq থেকে শুরু করে সুভা গল্পের লেখকের পরিচিত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ। আর্টিকেল সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন থাকে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতি নিচের মন্তব্য করুন আপনি ক্লিক করে আপনার মতামতি জানান।

আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধু-বান্ধবদের সঙ্গে অথবা আপনার সোশ্যাল মিডিয়া একাউন্টে শেয়ার করুন। এই বিষয় যদি আপনার আরো কোন প্রশ্ন বা প্রশ্নের উত্তর জানার প্রয়োজন হয় অবশ্যই নিচে কমেন্টে জানান। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইভিভিটিভি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;

comment url