চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান রচনা ২০ পয়েন্ট
চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান রচনা 20 পয়েন্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আমাদের দেশে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের ব্যবহার দিরে দিরে উন্নত করছে। আমাদের দেশে প্রায় অধিকাংশ শিক্ষা চিকিৎসা ক্ষেত্রে পড়ার আগ্রহ প্রকাশ করছে। তাই চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান রচনা ২০ পয়েন্ট দেখ নেওয়া উচিত।
তোমরা যদি চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান রচনা 20 পয়েন্ট জানতে চাই তাহলে আর্টিকেলটি সম্পন্ন পড়।
সূচিপত্র
চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান রচনা ২০ পয়েন্ট
আমি দেখেছি তোমারা অনেকেই চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান ২০ পয়েন্ট খুঁজে থাকো তবে আমি তোমদের বলতে চাই চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান রচনা ২০ পয়েন্ট এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তোমার রচনাটা কতটা তথ্যবহুল তোমারা আর্টিকেলেটি কতটা স্বচ্ছল।
এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে তোমার মতো করে লিখলে এখন থেকে তুমি সহজে অনেক পয়েন্ট তৈরি করে তেমার ইচ্ছে মতো রচনা সম্পূর্ণ করতে পারবে। নিচে একটি সম্পূর্ণ আর্টিকেল দেওয়া হলো।
চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান
ভূমিকা
'বিজ্ঞান' শব্দটির অর্থ বিশেষ জ্ঞান। প্রাচীন কাল থেকে মানুষ তার ব্যবহারিক অভিজ্ঞতাকে পুঁজি করে, কোনো একটি ঘটনা বা ক্রিয়াকে বিশ্লেষণ করে, আবিষ্কার করে আসছে বিশেষ কোনো জ্ঞান। এভাবেই বিজ্ঞানের সূচনা।
এ বিজ্ঞান মানুষের জীবনে যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে। বিজ্ঞান বিশ্বসভ্যতাকে বহুদূর এগিয়ে নিয়ে গেছে। মানবজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞান অবিস্মরণীয় ভূমিকা পালন করে চলেছে।
বৈজ্ঞানিক অগ্রগতির সাহায্যে চিকিৎসাপদ্ধতিতে আজ এসেছে যুগান্তকারী পরিবর্তন। বিজ্ঞান চিকিৎসাক্ষেত্রে আশীর্বাদরূপে আবির্ভূত হয়েছে। স্বাস্থ্য সংরক্ষণের জন্যে চাই উন্নততর চিকিৎসাব্যবস্থা।
তাই চিকিৎসাক্ষেত্রে উত্তরোত্তর উন্নতির মাধ্যমে বিজ্ঞান মানুষের স্বাস্থ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। মানুষ দুরারোগ্য ও জটিল সব রোগ থেকে মুক্তি পাচ্ছে বিজ্ঞানের আশীর্বাদে।
প্রাচীন কালের চিকিৎসাব্যবস্থা
চিকিৎসাব্যবস্থা প্রাচীন কালে ঠিক বিজ্ঞানসম্মত ছিল না। সঠিক ও কার্যকর চিকিৎসাব্যবস্থা তখন ছিল অকল্পনীয়। সে সময় মানুষ রোগমুক্তির জন্যে বিভিন্ন ধরনের কবিরাজি ওষুধ, গাছ-গাছালি, দোয়া-কালাম, তাবিজ-কবজ, পানিপড়া, ঝাড়-ফুঁক ইত্যাদির ওপর নির্ভর করত।
ফলে বিজ্ঞানসম্মত চিকিৎসাব্যবস্থার অভাবে মানুষ বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হতো। চিকিৎসাক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি না থাকায় এসব জটিল রোগ নির্ণয় করাও ছিল দুঃসাধ্য। ফলে সুচিকিৎসার অভাবে মারা যেত অনেকে।
আধুনিক যুগের বিজ্ঞানভিত্তিক চিকিৎসাব্যবস্থা
আধুনিক চিকিৎসার ধ্যান-ধারণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞান বিশেষ ভূমিকা পালন করেছে। বিজ্ঞানের অবদানে আবিষ্কৃত হয় রোগ নির্ণয়ের নতুন নতুন যন্ত্রপাতি। এসব যন্ত্রের সাহায্যে জটিল সব রোগ নির্ণয় করা সম্ভবপর হয়েছে আধুনিক যুগে।
বিজ্ঞানের অবদানে আধুনিক যুগে কবিরাজি চিকিৎসার পরিবর্তে হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক চিকিৎসার প্রবর্তন হয়েছে। প্রাচীন কালের মতো মানুষ কবিরাজি ওষুধের ওপর নির্ভর না করে আধুনিক চিকিৎসাব্যবস্থা গ্রহণ করছে।
ফলে কঠিন সব রোগের হাত থেকে তারা মুক্তিও পাচ্ছে। বিজ্ঞানের অবদানেই পেনিসিলিন, ক্লোরোমাইসিন, স্টেপটোমাইসিন ইত্যাদি ওষুধ আবিষ্কৃত হয়েছে। তাই আধুনিক চিকিৎসাব্যবস্থার প্রবর্তনে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য।
রোগ নির্ণয়ে বিজ্ঞান
রোগ নিরাময়ের জন্যে প্রথমেই প্রয়োজন হয় রোগ নির্ণয়ের। সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমেই রোগের সঠিক ওষুধ প্রয়োগ করা সম্ভব। সঠিকভাবে রোগ নির্ণয় করতে না পারলে সুচিকিৎসা করা সম্ভব নয়। রোগ নির্ণয়ে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে বিজ্ঞান।
অধ্যাপক রঞ্জনের আবিষ্কৃত রঞ্জন রশ্মি বা এক্সরে, ইসিজি, সিটি স্ক্যান, মাইক্রোসকোপ, আলট্রাসনোগ্রাফি, এমআরআই ইত্যাদি যন্ত্রপাতির মাধ্যমে শরীরে পরীক্ষা চালিয়ে সঠিকভাবে রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে। আর এসবই বিজ্ঞানের অবদান।
রোগ প্রতিরোধে বিজ্ঞান
রোগ নির্ণয়ের পর তা প্রতিরোধের প্রয়োজন হয়, প্রয়োজন হয় রোগ নিরাময়ের। তবে রোগ নিরাময়ের চেয়ে তা প্রতিরোধই গুরুত্বপূর্ণ। রোগে আক্রান্ত হওয়ার পূর্বেই তা প্রতিরোধ করতে সক্ষম হলে রোগের অতিরিক্ত ভোগান্তি থেকে রক্ষা পাওয়া যায়।
বিজ্ঞান এ অসাধ্যকে সাধন করেছে। বিজ্ঞানের আবির্ভাবে রোগ প্রতিরোধের জন্যে নানা ধরনের পন্থা আবিষ্কৃত হয়েছে। হাম, যক্ষ্মা, হুপিং কাশি, ধনুষ্টংকার, বসন্ত, ডিপথেরিয়া ইত্যাদি জটিল রোগ প্রতিরোধের জন্যে প্রতিষেধক টিকার ব্যবস্থা হয়েছে। বিজ্ঞানের বদৌলতেই এসব সম্ভব হয়েছে।
রোগ নিরাময়ে বিজ্ঞান
আধুনিক চিকিৎসাব্যবস্থা বিজ্ঞানের আশীর্বাদেই সম্ভব হয়েছে। রোগ নিরাময়ের আধুনিক সব ওষুধ আবিষ্কৃত হয়েছে। বিজ্ঞানের অভাবনীয় উন্নতির ফলেই পেনিসিলিন, স্ট্রেপটোমাইসিন, ক্লোরোমাইসিন ইত্যাদি মহৌষধ আবিষ্কৃত হয়েছে।
এ ছাড়াও সর্দিজ্বর, কাশি, মাথাব্যথা, জন্ডিস, গ্যাস্ট্রিক ইত্যাদি ছোটখাটো যেসব রোগ যা প্রতিনিয়তই মানুষের জীবনে লেগে আছে তারও অনেক প্রকার ওষুধ বিজ্ঞান আবিষ্কার করেছে। অবশ্য দুরারোগ্য ব্যাধি এইডস, ক্যান্সার, SARS প্রভৃতি রোগের ওষুধ বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি।
তা সত্ত্বেও কিছুক্ষেত্রে ক্যান্সার রোগ নিরাময় সম্ভব হচ্ছে। এসব রোগের ওষুধ আবিষ্কারের জন্যে চিকিৎসাবিজ্ঞানীরা চালিয়ে যাচ্ছে নিরলস পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা। ভবিষ্যতে এসব রোগ নিরমায়ের ওষুধও হয়তো বিজ্ঞান মানুষের হাতের নাগালে পৌঁছে দেবে।
হেনরি ডেভিডের মতে, 'বিজ্ঞান বিশ্বসভ্যতাকে অনেক বিস্ময়কর উপহার দিয়েছে। আর এ বিস্ময়ের অন্যতম হলো আধুনিক চিকিৎসাব্যবস্থা।'
জটিল রোগের চিকিৎসায় বিজ্ঞান
চিকিৎসাক্ষেত্রে বিজ্ঞানের সংযোজনের ফলে অনেক দুরারোগ্য রোগের ওষুধ আবিষ্কৃত হয়েছে। ফলে মানুষ জটিল সব রোগ থেকে মুক্তির উপায় খুঁজে পেয়েছে। কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিও আজ রোগমুক্তি লাভে আশার আলো দেখছে।
অধ্যাপক কুরি ও মাদামকুরির আবিষ্কৃত রেডিয়াম ব্যবহার করে দুরারোগ্য ক্যান্সার রোগেরও চিকিৎসা করছেন চিকিৎসকরা। অনেক ক্ষেত্রেই এ ভয়ংকর ক্যান্সার রোগ থেকে মানুষ মুক্তি পাচ্ছে। ভ্যাক্সিন আবিষ্কারে এককালের মহামারি বসন্ত রোগের চিকিৎসা সহজতর হয়েছে। বিজ্ঞানের আধুনিক যন্ত্রের সাহায্যে অপারেশন করা হচ্ছে জটিল রোগে আক্রান্ত রোগীকে।
মানবদেহে হূৎপিণ্ড, কিডনি প্রভৃতি সংযোজন করা সম্ভব হচ্ছে বিজ্ঞানের কল্যাণেই। প্লাস্টিক সার্জারি করে মানুষের শরীরের আকৃতি বা চেহারা পরিবর্তনের মতো দুঃসাধ্য কাজও সম্ভব হচ্ছে বিজ্ঞানের আশীর্বাদে।
মানবদেহের কোনো অঙ্গের হানি ঘটলে (যেমন- হাত, পা, আঙুল ইত্যাদি) যন্ত্রপাতি দিয়ে নতুন হাত-পা তৈরি করে মানবদেহে সংযোজন করা সম্ভব হচ্ছে। অতএব দেখা যাচ্ছে, চিকিৎসার প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞানের অবদান অসামান্য।
চিকিৎসাক্ষেত্রে বিজ্ঞানের গুরুত্ব
চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। অনেক দুরারোগ্য রোগ নির্ণয় ও তার চিকিৎসাপদ্ধতি আবিষ্কার করেছে বিজ্ঞান। মানুষের জন্যেই বিশ্ব। সুস্থ-সবল মানুষই জাতিকে উন্নতির দিকে ধাবিত করতে পারে।
বিজ্ঞান যদি চিকিৎসাব্যবস্থায় আমূল পরিবর্তন না আনত, তাহলে কঠিন সব রোগব্যাধি থেকে মানুষ মুক্তি পেত না। অসংখ্য মানুষ প্রতিনিয়ত মৃত্যুর কোলে ঢলে পড়ত। অসংখ্য অসুস্থ, অথর্ব মানুষ নিয়ে বিশ্বকে চলতে হতো। মানুষের জীবনে সুখ-শান্তি বয়ে আনছে বিজ্ঞান।
বিজ্ঞান বিশ্বসভ্যতার জন্যে একাধারে আশীর্বাদ এবং অভিশাপও। কিন্তু চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান শুধু আশীর্বাদই বহন করছে। জীবজন্তু এবং মানুষ সকলের জন্যেই চিকিৎসাবিজ্ঞান আশীর্বাদ। এ প্রসঙ্গে কিপলিং বলেন,
'বিজ্ঞানের আশীর্বাদে বিশ্বমানবতা কখনও উল্লসিত হয়, আবার অনেক সময় তার বিভীষিকাময় রূপে বিশ্বসভ্যতা থমকে দাঁড়ায়। কিন্তু চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান এনেছে শুধু আশীর্বাদ আর আশীর্বাদ।'
উপসংহার - চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান রচনা ২০ পয়েন্ট
সভ্যতার বিকাশের সাথে সাথে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের অগ্রগতি ঘটেই চলেছে। বিজ্ঞানের আশীর্বাদে চিকিৎসা ক্ষেত্রে বিস্ময়কর উন্নতি সাধিত হয়েছে। মানুষ আর এখন কঠিন রোগে হাল ছাড়ে না।
আরো পড়ুন: ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য রচনা
চিকিৎসাবিজ্ঞান মানুষের মাঝে বাঁচার আশা জাগিয়েছে। এক দেশে চিকিৎসার সুব্যবস্থা না থাকলে, অন্য দেশে ছুটে চলেছে উন্নত চিকিৎসার আশায়। হয়তো চিকিৎসার জন্যে প্রয়োজন হচ্ছে প্রচুর অর্থের, তবুও চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে মানুষ একপ্রকার মৃত্যুকে জয় করে চলেছে বলা যায়।
লেখকের মন্তব্য
এতক্ষণ আলোচনা করলাম চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান রচনা 20 পয়েন্ট। এখানে আরো অনেক তথ্য দেওয়া হয়েছে যে তথ্যগুলো পড়ে তুমি নিজে থেকে আরও অনেক পয়েন্ট সম্পর্কে আলোচনা করতে পারবে। আর্টিকেলটি পড়ে ভালোলাগলে আপনার বন্ধুদের সঙ্গে অথবা আপনার পরিচিত ব্যক্তিদের সঙ্গে বা আপনার সোশ্যাল মিডিয়া একাউন্টগুলোতে শেয়ার করুন। এরকম আরো গুরুত্বপূর্ণ শিক্ষা বিষয়ক বা অন্যান্য যেকোন বিষয়ক তথ্য পেতে আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করুন।


ইভিভিটিভি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;
comment url