চৈতী হাওয়া কবিতার মূলভাব সংক্ষেপে ও ব্যাখ্যা | পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ

চৈতী হাওয়া কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। অনেক শিক্ষার্থীর বই না থাকার কারণে প্রশ্নটি করতে পারেন না। আপনাদের উপকারার্থে চৈতী হাওয়া কবিতার মূলভাব সংক্ষেপে ও পরীক্ষার জন্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। সাথে চৈতী হওয়া কবিতার জন্য আরো গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর তুলে ধরা হয়েছে।
চৈতী-হাওয়া-কবিতার-মূলভাব
চৈতী হাওয়া কবিতার মূলভাব এমন ভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন সহজ ভাবে তুলে ধরা হয়েছে।
ইভিভিটিভি

চৈতী হাওয়া কবিতার মূলভাব লেখ

উত্তরঃ চৈতী হাওয়া কবি কাজী নজরুল ইসলামের একটি মাতাল প্রেমের কবিতা। কবিতাটিতে কবির ব্যক্তি জীবনের উচ্ছল প্রেমের প্রকাশ ঘটেছে।

কবিতার মূলভাবঃ কবিতাকে ভালবাসতেন তাঁর সেই প্রিয়তমা কোথায় যেন হারিয়ে গেছে। পাগলের মত কবি তাঁকে খুঁজে ফিরছেন। হাজারো খোঁজাখুঁজি করেও তিনি তাঁকে খুঁজে পাননি। প্রিয়ার সাথে তাই যোজন যোজন দূরত্বের সৃষ্টি হয়েছে। কবির জীবনটা একসময় ছিল নিস্তরঙ্গ পুকুরের মতো।

এই নিস্তরঙ্গ জীবনকে কবিপ্রিয়া প্রেমের ঢেউ তুলে দিয়ে আকস্মাৎ উধাও হয়ে গিয়েছে। কবি তাকে পাগলপ্রায় হয়ে পড়েছেন। প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উঠে আবার পশ্চিম দিগন্তে অস্ত যায়।


যাপিত জীবনের এই গতিময় প্রবাহের কবি খেয়াঘাটের মাঝির মতো প্রিয়তমারূপী যাত্রীর সন্ধানে পড়ে আছেন। প্রিয়ার সুখস্মৃতি তাঁকে দিনরাত জ্বালাতন করে মারছে। এক চৈতী দিনের প্রিয়তমা কবির বাহুলগ্ন হয়েছিল। আজ আবার চৈতী দিনের আগমন ঘঠেছে। চৈতী হাওয়ার আবেশে প্রকৃতি উন্মাতাল। আমের বনে মুকুল ধরেছে।। নিসর্গ সেজেছে নানান ফুল। অথচ কবি জীবন প্রিয়াশূন্য।

প্রিয়াকে হারিয়ে তিনি আর বিভ্রান্ত এবং উদ্ভ্রান্তও বটে। তাঁর জীবনতরী যে আজ কোথায় কিভাবে ভিড়বে তা তিনি জানেন না। কবি অধীর আগ্রহে প্রিয়সির জন্য অপেক্ষা করছেন। তাঁর দীর্ঘ বিশ্বাস একদিন প্রিয়া তাঁর জীবনে ফিরে আসবে। সেদিন তাঁর জীবন আবার সুখস্পর্শে ভরে উঠবে। সেদিন তিনি প্রিয়াকে আর হারিয়ে যেতে দিবেন না।

সার্বিক মন্তব্যঃ ‘চৈতী হাওয়া’ কবিতাটি মূলত কাজী নজরুলের কবিতার রোমান্টিক মানুষ চেতনার প্রতিফলন। এ কবিতা নজরুলের রোমান্টিক ভাবধরার কবিতা। কবির কোমল হৃদয়ের ক্রন্দন ধ্বনিত হয়েছে এর ছত্রে ছত্রে। কবির ব্যর্থ প্রেম পাঠক হৃদয়কে বেদনার্ত করেছে। এই কবিতায় কবির প্রেমের স্বরূপ উন্মোচিত হয়েছে।

কবিতার মূলভাব : চৈতী হাওয়া সহজ ভাবে ব্যাখ্যা

চৈতী-হাওয়া-কবিতার-মূলভাব
বাংলা সাহিত্যে আধুনিক কবিতার জগতে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত কবি কাজী নজরুল ইসলাম। তাঁর বিদ্রোহ কবিসত্তার অন্তরালে প্রেমঘন মন ছিল। প্রেম চির প্রবাহমান, উত্তাল সমুদ্রের মতো তা কবির হৃদয়ে আঘাত করেছিল। কবি প্রেমিক ও রোমান্টিক কবিতার অন্যতম কবিতা ‘চৈতী হাওয়া’।

এ কবিতা কবির ব্যক্তি জীবনের প্রেমের ব্যর্থতারই ছায়া ফেলেছে। কবি এখানে বিদ্রোহের রুদ্রবীণার ঝংকার না তুলে কোমল হৃদয়ের বেদনা প্রকাশ করেছেন। কবির জীবনে নিরবে প্রেম এলো। প্রেম মত্ত হলেন কবি। প্রিয়ার সান্নিধ্যে নিজেকে সমর্পণ করে যৌবন মদির নেশায় বুঁদ হলেন।

প্রেমের স্বপ্নীল জগতে কবি ও করি প্রিয়া হারিয় গেলেন। কবি তাঁর প্রিয়াকে নিয়ে যখন প্রেমকেলিত মত্ত হতেন তখন কবির দিন শেষে রাত আসত কবির কিছুই মনে থাকত না। কবির জীবনে প্রেম এসেছিল চৈতী দিনে উদাস করার মুহূর্তে। চারিদিকে মহুয়া ফুলের গন্ধ, টগর, জুঁই,বেলী, চামেলি ইত্যাদি ‘চৈতী হাওয়ার’ আন্দোলিত। কবি তাঁর প্রিয়াকে এ প্রকৃতির মাঝে খুঁজে দেখেন।

এছাড়াও স্থলপদ কবিপ্রিয়ার গাল স্পর্শ করতো, বকুল ফুলের শাখা ব্যাকুল হতো। বুলবুল পাখি চৈতীমাসে মধুর সুরে গান গাইত। কবি তাঁর প্রিয়াকে এ প্রকৃতির মাঝেও খুঁজে পেয়েছেন এবং তার কন্ঠে সে কথাই ধ্বনিত হয়েছে। প্রেম চিরন্তন প্রবাহমান সুন্দর এ ভুবনে।

কবির জীবনে একদিন প্রেম ছিল, দিঘির শান্ত জলের মতো তাঁর মন ছিল। কিন্তু কবির প্রিয়ার বিচ্ছেদ কবিকে অশান্ত করে তুললো। কিবির প্রিমোন্মাত্ত জীবনকে বিরহের তপ্ত দহনে নিক্ষেপ করে প্রিয়তমাকে হারানোর যন্ত্রণা ভোলার নয়। প্রিয়াকে হারানোর যন্ত্রণা নিয়ে এখন প্রতিটি মুহূর্তে কাটে।

তাঁর জীবন নিয়ে সুখ শান্তি ভরে কিছুই নেই। কবির হৃদয় মন্দিরে যে বেদনার বীজ উক্ত হয়েছে তা আর কখনো হয়তো হারাবে না। কবির আঁখি জল সাত নরীর হার হয়ে আছে। কবি তাঁর প্রেমিকাকে এ বাস্তব সংসারের মধ্যে খুঁজেছেন।

কর্মজীবনে কর্মকোলাহলে মধ্যে,স্বাভাবিক জীবনে এ ধরাতলে তাঁর মানসপ্রিয়াকে খুঁজেছেন। বৃক্ষ, ফুল, ফল, মধু এসেছ জীবন সাজানো ও জীবন রাঙানোর উপকরণ হিসেবে। আলো ও আঁধার এসেছে বিপরীতধর্মী সম্পর্কের স্বরূপ হিসেবে। কল্পলোকে আবস্থান না করে যাপিত জীবন সংসারের মাঝে কবি তাঁর প্রিয়াকে খুঁজেছেন।


কবি তাঁর প্রেমিকাকে হরানোর পর ব্যর্থ হৃদয় নিয়ে হাহাকারের মাঝে সুখের স্মৃতিচারণ করেছেন। তাঁর মানসপটে নিটোল প্রেমে মুহুর্তগুলোকে রোমন্থন করেছেন। এত কিছূর মধে্যে এখঅনে স্মৃতি সান্ত্বনা দেয় না। প্রিয়ার বিরহে মধুর স্মৃতিগুলো কবি বার বার মনে করছেন। চৈতী আসে যায়, কিন্তু কবিতার প্রেমিকাকে খুঁজে পান না। একসময় এই প্রাকৃতির মাঝে তাঁর প্রেমিকার মিলন হতো।

কিন্তু এখন তাঁর প্রেমিকা নিরুদ্দেশ। কবির প্রতীক্ষা একদিন না একদিন তাঁর প্রিয়া আসবে। কবির বিরহতপ্ত হৃদয় মিলনের প্রতীক্ষায় ব্যাকুল হয়ে ওঠে। চৈতী হাওয়া কবিতাটি মূলত কবি কাজী নজরুলের কবিসত্তার রোমান্টিক মানুস চেতনার প্রতিফলন।

এই কবিতার নজরুলের রোমান্টিক ভাবধরার কবিতা। কবির কমল হৃদয়ের ক্রন্দন ধ্বনিত হয়েছে এর ছত্রে ছত্রে। করিব ব্যর্থ প্রেম পাঠক হৃদয়কে বেদনার্ত করেছে। এ কবিতারয় কবির প্রেমরে স্বরূপ উন্মোচিত হয়েছে।

শূন্য ছিল নিতল দিখির শীতল কালো জল, কেন তুমি ফুটলে সেথা ব্যথার নিলোৎপল? - কবি কেন এমন বলেছেন?

শূন্য-ছিল-নিতল-দিখির-শীতল-কালো-জল
উত্তর: আলোচ্য পঙক্তিদ্বয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিরচিত ‘ছায়ানট’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘চৈতী হাওয়া’ নামক কবিতায় প্রিয়ার বিরহে ব্যথিত হয়ে শোকাহত হৃদয়ে একথা ব্যক্ত করছেন।

এমন বলার কারণ: কবির জীবন ছিল স্বাভাবিক। কিন্তু এমন এক চৈতী হাওয়া তার জীবন এলোমেলো করেছিল। তাঁর জীবনকে প্রেমাকাঙ্ক্ষা ও তাঁর প্রিয়ার সাথে একাকার হওয়ার বাসনা জাগ্রত হল। নিথর দিঘির জলে চৈতী হওয়া যেমন ঢেউ তোলে তেমনি কবি প্রেমকাতুর হৃদয়কে আলোকিত করে। জীবনে প্রথম প্রেমের শিহরণে প্রিয়ার জন্য পাগলপ্রায় হলেন কবি। কিন্তু সেই প্রেম দীর্ঘস্থায়ী হলো না।

কবি হৃদয়কে বিদীর্ণ করে দিয়ে শূন্যে সে প্রেম হারিয়ে গেল। দিঘির জলে প্রস্ফুটিত হয়ে ফুল কিন্তু দেবতাকে অর্পণ করার জন্য দিকের বুক থেকে প্রস্ফুটিত ফুল ছিন্ন করা হয়। তেমনি করে কবিরে প্রিয়া কবি হৃদয়কে বিদীর্ণ করে দিয়ে হারিয়ে গেল।

এ প্রিয়াহারা ব্যবথায় কবি নীল হয়ে গেছেন। কবিপ্রিয়া কবি হৃদয়ে পদ্ম হয়ে ফুটেছিলো, কিন্তু সে আজ নেই। স্বপন অভিসারিণী প্রিয়াকে প্রতিমুহূর্তে কবি খুঁজেছেন। কিন্তু সন্ধান মেলেনা। কবি তাঁর প্রিয়াকে অভিযোগ করেছেন তার জীবন দিঘীর কালো জলের মতো শান্ত ও স্থির ছিল কিন্তু তাঁর প্রিয়ার কি কবি হৃদয়ে আঘাত করে উচিত হয়েছে? এ উত্তরের প্রত্যাশায় প্রহর গুনছেন তিনি।

মন্তব্য: পরিশেষে এ কথা বলা যায় যে, রোমান্টিক কবিতাঁর প্রেমভাবনা ও বিরহকাতর হৃদয়কে দিঘীর উত্তল অবস্থার সাথে তুলনা করেছেন।

চৈতী হাওয়া কবিতায় কীভাবে বিরহক্লিষ্ট প্রমিক হৃদয়ের পরিচয় ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখ

উত্তর: কাজী নজরুল ইসলামের প্রেম ও প্রাকৃতিক চেতনার এক অভিন্যাসী গান ‘চৈতী হাওয়া’ কবিতা। চৈত্রের রৌদ্রদগ্ধ প্রকৃতির মতো কবির বিরহী সত্তার মর্মমূলে বাজতে থাকা ব্যবথা ও বেদন এ কবিতায় প্রতিধ্বনিত হয়েছে। তাই চৈতী হাওয়া কবিতাটি প্রেম ও বিরহের কবিতা। কবিতার শুরতেই সে সুর ধ্বনিতে হয়-
“হারিয়ে গেছে অন্ধকার পাইন খুঁহে আর
আজেকে তোমার আমার মাঝে সপ্ত পারাবার।”
বিরহক্লিষ্ট প্রেমিক হৃদয়ের পরিচয় : এক চৈতালি দিনে কবির জীবনে এসেছিল প্রেম। এ প্রেম কবি ও প্রিয়ার মধ্যে ভালোবাসার বাহুবন্ধনে আবদ্ধ হয়েছিল। এক চৈতালি দিনে কবি প্রিয়াকে ভালোবাসে উন্মাতাল করেছিল।

কিন্তু আজ তাঁর প্রিয়া হারিয়ে গেছে। সময়ের স্রোতে কবির ভালোবাসার সুখ বিলিন হয়েছে। কবি বারবার প্রিয়তমাকে খুঁজছেন। প্রাকৃতির মাঝে প্রিয়ার প্রতিবিম্ব আবিষ্কার করার চেষ্টা করছেন। কবির এক সময় জীবন ছিল শূন্য, হারানোর যাতনা ছিল না। কবির প্রিয়তমা গরল বিষ ঢেলে কালের চোরাবালতিতে হারিয়ে গেছে।

তাই হাজারো ভিড়ের মাঝে কবিতার প্রিয়াকে খুঁজছেন - “আমি খুঁজি ভিড়ের মাঝে চেনা কোমল পা।” প্রিয়া হারানোর ব্যথাই কবি নিঃস্ব ও রিক্ত। হারানো প্রিয়া কবি কে ভুলে গেলেও কবে প্রিয়াকে ভুলতে পারেননি। সে প্রিয়া কবির জীবনী কর্মচঞ্চল্য এনে দিয়েছিল। আজ কবির জীবন কর্মহীন। কবির কর্মকলাহলময় জীবন ভালো লাগেনা।

অসংখ্য ভিড়ের মাঝে কবি তাঁর প্রিয়াকে খুঁজছেন। কবি তাঁর প্রিয়ার কমল পা খুঁজে পেতে চান। অনন্তকাল ধরে কবি তাঁর প্রেমসারথিকে খুঁজে যাবেন। হাজারো ভিড়ের মাঝেও আজও খুঁজে চলেছেন। দখিনা হাওয়ায় নৈসর্গিক প্রকৃতির মাঝে কবি তাঁর প্রিয়ার মাঝে মত্ত হয়েছিলেন।

আজ সেই চৈতালি ফিরে এসেছে। কিন্তু কবিপ্রিয়া আজ বিরহ ব্যথার রাহিণী। যাকে পাবার জন্য কবিপ্রিয়া ব্যাকুল। তার দর্শন মিলছে না। ফিরে আসা চৈতী হাওয়ার স্মৃতি আবার জাগ্রত হয়েছে। তাই কবি কন্ঠে ধ্বনতি হয়েছে-‘কন্ঠে কাঁদে একটি স্বর/কোথায় তমি বাঁধ ঘর। বিরহ মানুষকে বেদনা দেয়। কবির প্রিয়া দূরে চলে গেছে। কিন্তু রেখে গেছে কিছু কষ্টময় স্মৃতি।


স্মৃতি কবি কখনো ভুলতে পারেন না। কবি অনাদিকাল ধরে প্রিয়ার জন্য অপেক্ষায় থাকবেন। যদি কখনো প্রিয়ার সাথে দেখা হয়, তাহলে এক তরিতে পাড়ি দিবেন যেখানে নেই কোন বিরহ ও হারানোর ভয়। কবির প্রেম এ আশাবাদ এর ভেতর স্বর্গীয় সুখ সম্ভোগ করেছে। কবির প্রত্যাশা প্রিয়ার সাথে পুনর্মিলন হবে। কবি ও কবিতার প্রিয়া অনাদিকাল যুগলবন্দী হয়ে থাকবেন-
“আবার তোমার সুখ ছোঁওয়ায়
আকুল দোল লাগবে নায়
এক তরিতে যাব মোরা আর-না-হারা গাঁ,
পারাপারের ঘাটে প্রিয় রইনু বেঁধে না।”
মন্তব্য : উপর্যুক্ত আলোচনা থেকে একথা বলা যায় যে, চৈতী হাওয়া কবিতা কাজী নজরুল ইসলামের অন্যতম সার্থক প্রেমের কবিতা। এ কবিতায় কবি প্রেমের বিরহকেই ভাষাশৈলীর মাধ্যমে ফুপিয়ে তুলেছেন।

লেখকের মন্তব্য

এতক্ষণ আমরা আলোচনা করলাম কাজী নজরুল ইসলামের চৈতী হাওয়া কবিতার বিভিন্ন প্রশ্ন এবং এই কবিতাটির ব্যাখ্যা। এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধু-বান্ধবদের সঙ্গে এবং আপনার সোশ্যাল মিডিয়া একাউন্টে শেয়ার করুন। আরো নতুন কোন তথ্য পেতে অথবা আপনার এই বিষয়ে কোন মন্তব্য যদি থাকে নিজের মন্তব্য করুন! আপনার মূল্যবান মতামতি জানিয়ে দিন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইভিভিটিভি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;

comment url